বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় কারিনার দাশ (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে শ্বশুর বাড়ির পক্ষ থেকে আত্মহত্যার প্রচার দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় জেলার পাটকেলঘাটা থানার কাশিপুর দাশপাড়া গ্রামে এঘটনা ঘটে।

এদিকে মায়ের সাথে কথা বলায় কারিনারকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গৃহবধূর বাবার বাড়ির লেকাজনসহ এলাকাবাসী।

নিহত গৃহবধূ কারিনার দাশ সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামের সঞ্জয় দাশের মেয়ে ও পাটকেলঘাটা থানার কাশিপুর দাশপাড়া গ্রামের সুজিত দাশের স্ত্রী।

মানববন্ধনে অংশগ্রহণ করে কারিনার মা চপলা দাশ জানান, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তার ওপর সব সময় অত্যাচার নির্যাতন করতো। কোনদিন দুপুরে মেয়েকে খেতে দিত না। আমরা মেয়েকে আনতে গেলে পাঠাতো না। এমনকি আমাদের পরিবারের কারো সাথে কথা বলতে দিত না। মেয়ে অনেক সময় চুরি করে আমাদের সাথে কথা বলতো। মঙ্গলবার দুপুরে কারিনার চুরি করে মোবাইলে আমার সাথে কথা বলে। কিন্তু বিষয়টি কিভাবে তার শ্বশুর বাড়ির লোকজন জেনে যায়। পরে সন্ধ্যার সময় জানতে পারি আমার মেয়ে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারছিনা।

করে। পরে ঘটনা ধাপাচাপা দিতে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার তিনি অভিযোগ করে বলেন, আমার সাথে ফোনে কথা বলায় জামাই সুজিত, তার বাবা তপন দাশ, মা লিপি দাশ, সুজিতের বড় ভাই শ্যামা পদ দাশ, ছোট ভাই অজিত দাশ ও মামা মানিক দাম পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা দেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মো. আব্দুস সাত্তার, নিহতের মা চপলা দাশ, প্রতিবেশী রবিন সরকার, শঙ্কর কুমার দাশ, অরুনা দাশী প্রমুখ।

প্রতিবেশী রবিন সরকার, কারিনার দাশ মেয়েটা খুব শান্তশিষ্ট সভাবের ছিল। সবার সাথে সময় হাসিখুশি থাকতো। কিন্তু বিয়ের পর থেকে জানতে পারি শ্বশুর বাড়ির লোকজন তার ওপর খুবই অত্যাচার নির্যাতন করে। বাবার বাড়ির কারো সাথে কথা বলতে দিত না। ঠিকমত খেতেও দিত না। তারপরও মেয়েঠা মুখ বুজে সব কিছু সহ্য করতো। কিন্তু গতকাল সন্ধ্যায় জানতে পারি মেয়েটা মারা গেছে। আমার ধারনা তাকে মেরে ফেলা হয়েছে, সে কোনভাবেই আত্মহত্যা করতে পারে না। তিনি দোষীদের শাস্তি দাবি করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল কবীর জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!