সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

গত ১৩ ও ১৪ মার্চ ২০২৬ কালিগঞ্জ থানায় জিডি নথিভুক্ত করা হয়। থানা সূত্রে জানা যায়, উপজেলার ধলবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ গোলাম হোসেন, আবুল হোসেন গাজী ও বাবুল হোসেন পৃথকভাবে তিনটি সাধারণ ডায়েরি করেন। এর মধ্যে জিডি নং-৬৪৬ ও ৬৪৭ গত ১৩ মার্চ এবং জিডি নং-৬৯২ গত ১৪ মার্চ কালিগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছে। জিডিতে অভিযোগ করা হয়েছে,একই গ্রামের মোঃ আবুল কালাম, তার ছেলে মোঃ মাসুদ রানা ও মোঃ রাফাত হোসেন এবং স্ত্রী মোছাঃ বিলকিস পারভীনের সঙ্গে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রায়ই বাদীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা নিয়মিতভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং খুন- জখমের ভয় দেখিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ৭ মার্চ ২০২৬ দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ধলবাড়িয়া এলাকায় বাদীদের বসতবাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর এসে অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময়ে বাদীপক্ষ ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে চড়, কিল ও ঘুষি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এতে বাদীপক্ষের কয়েকজন আহত হন।
এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মহিউদ্দীন সরদার, ছন্নত গাজী, শেখ সোহরাব হোসেন, বাবলু হোসেনসহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।জিডিতে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাদীপক্ষকে আবারও মারধর করা হবে, হাত-পা ভেঙে দেওয়া হবে এবং জোরপূর্বক জমি দখল করা হবে। এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এতে করে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে নিজেদের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!