সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় বিশেষ শিশুদের মুখে ঈদের হাসি ফুটিয়েছে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)। সোমবার (১৬ মার্চ ‘২৬) সকাল ১১টায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে সমাজের অবহেলিত এই শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এই আয়োজন করে সংস্থাটি।

মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নলতা হাটখোলা জামে মসজিদের খতিব মওলানা আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানের এক পর্যায়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তারের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, তিনি বর্তমানে অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় দেশ ও প্রবাসে সংস্থাটির দাতাদের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাতে বিশেষ দোয়া করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে ঈদের পূর্ণ আনন্দ সম্ভব নয়। এমজেএফ যেভাবে প্রতিবছর এই বিশেষ শিশুদের পাশে দাঁড়ায়, তা অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেরার আলো ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের দায়িত্বশীল ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আশরাফ হোসেন, অভিভাবক সদস্য হামিদুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।

বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিশেষ শিশুদের সঠিক যত্ন ও ভালোবাসা দিলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী আরিফ হোসেন, আবুল কাশেম, গোলাম রইচ পলাশ, আব্দুর রশিদ, আব্দুল্লাহ, শরিফা খাতুন, রহিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। উল্লেখ্য, সমাজের কিছু দানশীল ব্যক্তির সহযোগিতায় এমজেএফ দীর্ঘদিন ধরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!