সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠান “ইছামতী হ্যাচারী” তে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী খেজুরবাড়ীয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সামছুর রহমান বাদি হয়ে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল (৩৫) ও ইসমাইল হোসেন (৩০), মৃত জিয়াদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬০) ও নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগম (৫৭) এর নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী বলেন, গত ২০/০১/২০২০ ইং তারিখে মাঝ পারুলিয়া গ্রামের মৃত গোলাম আলী সরদারের ছেলে রফিক আহম্মেদের নিকট থেকে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে ৪ শতক জমির উপরে নির্মিত একটি মাছের হ্যাচারী সহ জমি কোবলা দলিল মূলে ক্রয় করি। যার দলিল নং-৭৭। (পারুলিয়া মৌজার, এস,এ খতিয়ান নং- ৩৭২৪, বি, আর এস- ৫৩৪৫, দাগ নং- এস,এ ৩৭৬১, হাল-৮৫২১, জমির পরিমান-৯ শতকের মধ্যে বিবাদমান ৫ শতক)। যেটি “ইছামতী হ্যাচারী” নামে পরিচিত। ক্রয়কৃত ৪শতক জমি আমার নামে নামজারী করা হয়েছে। আমার ক্রয়কৃত জমির পশ্চিম পাশে রফিক আহম্মদের আরও ৫ শতক জমি আছে। সেসময় ঐ ৫ শতক জমি রফিক আহম্মেদ আমার নিকট বিক্রয় করার জন্য এগ্রিমেন্টে স্বাক্ষরের মাধ্যমে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহন করে। কিন্তু উক্ত জমির গেজেট প্রকাশ না হওয়ার কারনে রফিক আহম্মেদ আমার নামে রেজিঃ করতে পারিনি। আমি উক্ত ৯ শতক জমির চারিদিকে পাকা প্রাচীর নির্মান করে সেখানে হ্যাচারী ও পাকা বিল্ডিং ঘর তৈরী করে ভোগ দখল করে আসছি।

তিনি বলেন, ৫শতক জমির গেজেট প্রকাশের পূর্বেই রফিক আহম্মেদ মৃত্য বরন করেন। কিন্তু মৃত্যর পূর্বে তিনি তার স্ত্রী ও ভাইকে ঐ ৫ শতক জমি আমাকে রেজিস্ট্রি করিয়া দেওয়ার কথা বলেন। পরবর্তীতে রফিক আহম্মেদের স্ত্রীকে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল প্রলোভন দেখিয়ে ও ভুল বুঝিয়ে ঐ ৫ শতক জমি দানপত্র করে লিখে নেয় এবং বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করে। যার মামলা নং-পি-৩২৮ (২৬) (দেবঃ), তাং-১১/০৩/২৬ তাং, ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ। উক্ত মামলা সংক্রান্তে দেবহাটা থানা কর্তৃক তফশীল জমিতে ইং-১৩/০৩/২৬ তারিখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে।

কিন্তু গত ১৪/০৩/২৬ তাং রাত্র ১১ টার দিকে অভিযুক্তরা নিজেরাই ১৪৫ ধারার আদেশ অমান্য করে তফশীল জমিতে থাকা পাকা প্রাচীরের গেট ও বিল্ডিং ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা ফ্রিজ, সোকেজ, খাট, আলমারী এবং হ্যাচারীতে রক্ষিত বোলার, মটর সহ বিভিন্ন মালামাল চুরি করে ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের উপর দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!