শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে যুবককে নি র্যা ত নে র পর শ্বা স রো ধ করে হ ত্যা করে আ ত্ম হ ত্যা র প্রচার শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম!

সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন 

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাংবাদিকসহ প্রশাসনের কাছে আর্জি জানালেন হত দরিদ্র ভ্যান চালক মোঃ অকেদ আলী কারিকর (৬২)। শনিবার (১৪ মার্চ ‘২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই আর্জি জানালেন।

অকেদ আলী কারিকরের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে। তিনি মৃত ঈমান আলী কারিকরের ছেলে।

তিনি বলেন, আমার একখন্ড পৈত্রিক সম্পত্তিতে আমরা ছেলে- মেয়েরা দুটি ঘর করে দিনমজুরি ও পা ভ্যান চালিয়ে কোনরকমে জীবন যাপন করে আসছি। প্রতিবেশী মৃত ঠান্ডাই কারিকরের ছেলে লোকমান হোসেন তার বড়ভাই নুর আলীর ছেলে আশরাফুল ইসলাম ও নাহিদ ইসলাম এবং সেজভাই রজব আলীসহ শরীকের অন্যান্যদের নজর পড়ে আমার  (লোকমান) সামান্য ভিটেমাটির উপর। তারা আমার ও ছেলের ঘরের মাঝখান দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করলে আমরা তাতে বাঁধা দিই। এরপর তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে।

এদিকে, জমির জাল জালিয়াতির ঘটনায় লোকমানসহ জালিয়াতিদের বিরুদ্ধে আমরা আদালতে সিভিল মামলা দায়ের করি। এঘটনার পর থেকে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে খুন, গুম করাসহ বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় তারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে লোকমান হোসেনের নেতৃত্বে রজব আলী, আজাদ হোসেনসহ দলবল নিয়ে আচমকা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাঁধা দিলে আমার বৌমা মঞ্জুুয়ারা বেগমকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। এতে তার মাথা ফেটে যায়। এঘটনায় হাসপাতালে ভর্তির পর আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ২০৮/২৫।

সংবাদ সম্মেলনে আরো জানান, লোকমান হোসেন পরসম্পদ লোভী, লম্পট ও দস্যু প্রকৃতির।  লোকমান ও তার ভাই-ভাইপোরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জেলও খাটিয়েছে। আমার বড় ছেলে আজহারুল ইসলাম এখনো জেলে রয়েছে।

তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানিতে পুলিশের ভূমিকাও রহস্য জনক। কোন রকম তদন্ত ছাড়াই পুলিশ আমাকে ধরে চালান দেয়। গত মঙ্গলবার ১০ মার্চ মহামান্য আদালত থেকে জামিনে মুক্তি পাই। তিনি লোকমান হোসেন গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে সাংবাদিকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!