শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমার আশা ছিল আমি নির্বাচনে জিতবো। কিন্তু নির্বাচনকালীন সময়ের সাবেক ক্যাবিনেট সেক্রেটারী, সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক, তালা ও কলারোয়ার উপজেলার নির্বাহি অফিসার এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করেছে।

তারা নির্বাচনে একটি বিশেষ দলের হয়ে কাজ করেছে। নির্বাচনের পরের দিন ক্যাবিনেট সেক্রেটারীকে সাসপেন্ড করা হয়েছে। এরপর দুই উপজেলা নির্বাহি অফিসার প্রত্যাহার হয়েছে। অনেকেই প্রত্যাহার হয়েছে। ওই লোকটিকে সাতক্ষীরার মাটিতে অবাঞ্চিত ঘোষনা করা উচিত। ডিসিকে অবিলম্বে সাতক্ষীরা ছাড়তে হবে। আমি তার প্রত্যাহার চাই। আজ ষড়যন্রের মাধ্যমে আমাকেসহ কয়েকটি আসন হারানো হয়েছে।

তিনি এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি রাস্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাই আগামী নির্বাচন গুলোতে উপজেলা হোক আর ইউনিয়ন হোক সকল নির্বাচনী যুদ্ধে আমাদের উত্তীর্ণ হতেই হবে। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ’২৬) বিকালে শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, তাছকিন আহমেদ চিশতি, বিএনপি নেতা কামরুল ইসলাম ফারুক, নাসিম ফারুক খান মিঠু প্রমুখ।

আলোচনাসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!