শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ‘২৬) সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আকছেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, জেলা রোভার স্কাউটের সেক্রেটারি আবু তালেব, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ আবুল হোসেন বকুল, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ান ব্রিকস্ এর স্বত্বাধিকারী সাহেব আলী, পারুলিয়া মানহা হাসপাতাল পরিচালক মনিরুজ্জামান মুন্না, দক্ষিণ কোরিয়া প্রবাসী মুজাহিদ হোসেন লিটু, দুবাই প্রবাসী ইয়ানুর রহমান, এসএম মইদুর রহমান, রায়হান বাবু, গোলাম হোসেন, আবুল হাসান, মিলন হোসেন সহ আনসার ভিডিপি কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সদস্য ও রক্তযোদ্ধা গন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংক প্রতিষ্টা হওয়ার পর থেকে দেবহাটায় বৃক্ষরোপন, বিনামূল্যে রক্তদান, সামাজিক সচেতনতা, আইনশৃঙ্খলা রক্ষা সহ নানামূখি কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!