শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয়, আইন-শৃঙ্খলা, মহান স্বাধীনতা দিবস, আসন্ন ঈদুল ফিতর এর প্রস্তুতি, ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ‘২৬) উপজেলা পরিষদের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম,

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বাংলাদেশ বেতারের সাংবাদিক ফারুক মাহাবুবুর রহমান, আনসার ভিডিপির বৈশাখী রানী, বিজিবি প্রতিনিধি, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, ছাত্র শিবিরের সাঈদ আহমেদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বীন ফিরোজ প্রমুখ।

সভায় দেবহাটার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা করা হয়। দেবহাটার সকল শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক স্থাপনের দাবি করা হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস পালনে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। একই সাথে জ্বালানি তেল সংকট নিরাসন, দ্রব্য মূল্যের উর্ধগতি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!