
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ‘২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে, বেসরকারী সংস্থা সুশীলনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল ওহাব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রীস আলী, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার কলিমউদ্দিন, উপজেলা পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, ইউপি সদস্য ফতেমা পারভীন, সুশীলনের সিডিও মিজানুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার। বক্তব্যে বক্তারা বলেন, প্রকৃতিক দূর্যোগের বিষয়ে মানুষকে বেশি বেশি সচেতন করতে হবে। দূর্যোগ না হয় সেজন্য আমাদের প্রস্তুতি, সর্তক থাকতে হবে। বেশি বেশি বনায়ন করা। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোর অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় সভায়।