মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত  আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর

মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় স্থানীয় ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উন্নয়নকর্মী ও মানবিক সহায়তা সংশ্লিষ্টরা। এতে ন্যায্য ঝুঁকি ভাগাভাগি ও সমতাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।

মঙ্গলবার (১০ মার্চ ‘২৬) বিকালে সাতক্ষীরার লেকভিউ সেমিনার হলে আয়োজিত আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার “Commitment to Action: Advancing Direct Funding and Risk Sharing in Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মাল্টেসার ইন্টারন্যাশনাল ও জিএফএফও’র অর্থায়নে পরিচালিত ToGETHER 2.0 কর্মসূচির আওতায় সেমিনারটির আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উপস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে একটি জটিল মানবিক পরিস্থিতির মুখোমুখি। এ ধরনের সংকট মোকাবিলায় স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো প্রায়ই প্রথম সাড়া প্রদানকারী হিসেবে কাজ করে। তবে মানবিক সহায়তায় ‘লোকালাইজেশন’ নিয়ে বৈশ্বিক অঙ্গীকার থাকা সত্ত্বেও স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থায়নের সুযোগ এখনও সীমিত। ফলে স্থানীয় পর্যায়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া বাধাগ্রস্ত হয় এবং প্রশাসনিক ব্যয়ও বেড়ে যায়।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন বৃদ্ধি, বহুবর্ষী অর্থায়ন ব্যবস্থা চালু, স্থানীয় উদ্যোগ শক্তিশালী করতে বিশেষ তহবিল গঠন এবং সরকার, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যে ন্যায্য ঝুঁকি ভাগাভাগির নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এডিসি-জেনারেল) বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবদুল হান্নান, ব্র্যাকের নিলুফার ইয়াসমিন, কেয়ার বাংলাদেশের মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নেটওয়ার্কের হাসিবুল ইসলাম, এনজিও নেটওয়ার্ক অ্যাডাবের আঞ্চলিক প্রধান, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!