শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল প্রায় ৩ হাজার রোজাদার ব্যক্তিদের সাথে ইফতার করলেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অ ভি যা ন সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জ ব্দ দেবহাটায় দু্ইশত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের  পরকিয়া ও যৌ তু কে র দাবিতে স্ত্রীকে নি র্যা ত ন! আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বি রু দ্ধে মা ম লা টেকসই বাঁধ না থাকায় ইছামতি নদী গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড  সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অ ভি যা ন সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জ ব্দ

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ৩৩ বিজিবি’র সদস্যরা।

শুক্রবার (৬ মার্চ ‘২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ বিভিন্ন প্রকার ঔষধ, শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ঝিকড়া কোল্ড স্টোরেজ মোড় এলাকা থেকে প্রায় ৬ লাখ ৩৩ হাজার ৯৭০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী জব্দ করে।

এদিকে গাজীপুর বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৫ এস এর প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার গাজীপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

তলুইগাছা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস এর প্রায় ৮০০ গজ এবং ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার চৌরঙ্গী ও বাঁশদহা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ইয়াবা, একটি মোটরসাইকেল ও হেলমেট জব্দ করে।

অন্যদিকে মাদরা বিওপির একটি দল কলারোয়া থানার চান্দা এলাকা থেকে ৮৩ হাজার ৯২০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন সামগ্রী জব্দ করে। কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া সুলতানপুর বিওপির একটি দল কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ১২ লাখ ৬৬ হাজার ৮৯০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।.

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!