দেবহাটায় দু্ইশত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের
✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
৮৫
বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরার দেবহাটা দক্ষিণ থানা শাখার উদ্যোগে দু্ইশত সাধারণ শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ‘২৬) বিকাল ৪টায় দেবহাটা সরকারি বি বি এমপি ইনস্টিটিউশন হলরুমে এ কোরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ কোরআন বিতরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা দক্ষিণ থানা শাখার সভাপতি আবু সাঈদ গাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক এইচ এম ইমদাদুল হক, সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি আল মামুন, দেবহাটা থানার সাবেক প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, সাতক্ষীরা সদর পৌরপশ্চিম শাখার সভাপতি নাজমুল হোসেন, দেবহাটা উত্তর শাখার সভাপতি সাফায়েত হোসেন, সেক্রেটারি রুহুল আমিন, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ শাখার সভাপতি বেল্লাল হোসেন, দক্ষিণ শাখার সাহিত্য সম্পাদক শাকিল আহমেদ, প্রকাশনা সম্পাদক হাফেজ সালমান হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা পবিত্র কুরআন এবং সুন্নাহর নির্দেশনার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মূলত একটি নীতি-নৈতিকতা ভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে শাসক আল্লাহর ভয়ে এবং আখেরাতে জবাবদিহিতার মানসিকতায় রাজ্য পরিচালনা করেন। কোরআনের সঠিক শিক্ষা ও চর্চা সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের পথ সুগম করে।
শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে তাদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে কোরআন পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।