বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ‘২৬) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনে মেধাবী ছাত্রীদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (সাবেক এমপি) এবং শিক্ষক বৃন্দের নিজস্ব অর্থায়নে গঠিত মেধাবৃত্তি ফাণ্ড থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির অর্থ প্রদান করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ঘোষ সরজিত কুমার, শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান সহ সকল শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর চলমান থাকবে।

বৃত্তি প্রাপ্তদের তালিকা নিম্নরূপঃ
তৌফিকা তাসনিম, সুদীপা ঘোষ (বিজ্ঞান বিভাগ), অহনা খাতুন, অঙ্কিতা মন্ডল (বাংলা বিভাগ),নিসিকা রানী ঘোষ, কাজী তহমিনা, তৃষ্ণা চক্রবর্তী, প্রভা চক্রবর্তী, স্নিগ্ধা খাতুন, সানজিদা পারভীন, প্রেমা ঘোষ, বাকিবা সুলতানা, সাদিয়া খাতুন(মানবিক বিভাগ), সুমাইয়া খাতুন, ঝুম্পা মজুমদার, জাকিয়া সুলতানা, মরিয়ম খাতুন, হোসনেয়ারা খাতুন, সালমা খাতুন (সম্মান)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!