বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজনে ওভিটি-হোপ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ‘২৬) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রকল্পের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মিশেল মধু। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের তালার প্রজেক্ট ম্যানেজার রনজিত দাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড কনসার্ন কর্মকর্তা জেমস লিটন হালদার। এ সময় এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!