
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের দলীয় কার্যালয়ে গত ১ মার্চ গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ মার্চ’২৬) সকাল ১১টায় পুড়ানো অফিসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাচ্চুর উপস্থাপনায় বক্তব্য রাখেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, সাবেক ছাত্রনেতা ও কুমিরা ইউপি যুবদলের সভাপতি বিএম সেলিম রেজা, সহ-সভাপতি বাবলুর রহমান, সরুলিয়া ইউপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বিগত ১৭ বছর ধরে এবং বিশেষ করে ৫ আগস্টের পর যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তারাই একত্রিত হয়ে দলীয় অফিসে অগ্নিসংযোগ করেছে। তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। অফিসের মালামাল পুড়িয়ে হীনস্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছে।
নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবি জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় প্রশাসন ব্যর্থ হলে আইন হাতে তুলে নিতে বাধ্য হওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তারা।