মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার আমানুল্যাহপুর গ্রামের শেখ মো. মনিরুজ্জামানের ছেলে মেহেদী হাসান সবুজ (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি বিভিন্ন সময় বাবা-মাকে মারধর করতেন। এছাড়া সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি, ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচার দিন দিন মাত্রাতিরিক্ত হয়ে উঠলে বাধ্য হয়ে পিতা শেখ মো. মনিরুজ্জামান আইনগত পদক্ষেপ নেন। গত ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরার নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে তিনি ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, পিতা-মাতার অবাধ্য হওয়ায় মেহেদী হাসান সবুজকে পৈত্রিক ও ক্রয়কৃত স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, মাদকাসক্তি শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!