মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্ব সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ রমজান মঙ্গলবার (০৩ মার্চ’২৬)  বিকাল ৫ টায় কৃষ্ণনগর কৃষাণ মজদুর মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউলাহ বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মোশারফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম বাহারী, মাওঃ আব্দুস সাত্তার আজাদী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান প্রমুখ।

এসময়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ মোস্তফা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!