মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনার জেরে চার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ‘২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বহিষ্কৃত চার নেতা হলেন-শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনিরের ওপর হামলার অভিযোগ ওঠে যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল ব্যক্তি হঠাৎ করে প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায়। এতে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয়ভাবে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে যুবদল দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তা দিতে চেয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে সংগঠনকে দূরে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে। সাংবাদিক সমাজ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!