দেবহাটায় র্যাবের অভিযানে হাজার বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রে প্তা র
✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
৬৬
বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় র্যাবের অভিযানে ১০০৬ বোতল ফেন্সিডিলসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ‘২৬) ভােরে গোপন সংবাদে কুলিয়া এলাকায় র্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কয়েক বস্তায় উক্ত ফেন্সিডিলসহ কুলিয়া গ্রামের হাসানুর কারিগর ও পার্শ্ববর্তী হাড়দ্দাহ গ্রামের মনিরুল এবং মুসা করিমকে আটক করে।
সকালে তাদের ৩ জনের বিরুদ্ধ মাদক আইনে মামলা দায়ের পূর্বক দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে।