মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ‘২৬) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী। এসময় সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সম্মাননা প্রদান, সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!