মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

দায়িত্ব পালন কালে আমাকে আপনারা পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আপনাদের পবিত্র ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা ভোট দেননি আমি প্রত্যেকের খাদেম হিসাবে আগামী দিনগুলো দায়িত্বপালন করবো। এই সময় আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ‘২৬) সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলা একটি শান্তিপূর্ণ এলাকা। এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। দেবহাটার যত সমস্যা আছে আমাকে জানালে আমি সমাধানের জন্য কাজ করবো। আমার কাছে কোন মাধ্যম নিয়ে যাওয়া লাগবে না। আমি কোন লোভ লালসার জন্য বা দুনিয়ার মোহে কাজ করি না। আমার আর্থিক বা কোন প্রকার সুবিধার প্রয়োজন নেই। আমার কাছে দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবো।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল  ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না, নওয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য  মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সখিপুর হাসপাতাল পরিদর্শন কালে ভর্তিকৃত রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ৩৮জন রুগির মাঝে নগদ সহায়তা ও খাবার প্রদান করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের সাথে কথা বলেন তিনি। পরে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং  দুপুর ২টায় পারুলিয়া আনসার প্লাজার ২তলায় সিয়াম, যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার অনুষ্ঠানে যোগদেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!