মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
জানুয়ারি ২০২৬ মাসে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা  হিসেবে পুরষ্কার পেলেন সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান। জেলা পুলিশ আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এ পুরষ্কার প্রদান করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ‘২৬) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান এর হাতে ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। জানুয়ারি মাসের কার্যবিবরণী পর্যালোচনা করে তাকে পুরষ্কৃত করা হয়।
জানা যায়, জানুয়ারি মাসজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখেন ওসি খালেদুর রহমান। তাঁর নেতৃত্বে থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে সফলতা অর্জন করে।
ক্রাইম কনফারেন্সে জেলার পুলিশ সুপার তাঁর কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রশংসা করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আধুনিক ও মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, সহকারী পুলিশ‌ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
এ সম্মাননা পাওয়ায় ওসি খালেদুর রহমান সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্সের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!