মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ‘২৬) সকালে তালা ব্রিজ সংলগ্ন সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা জামায়াতের আমির ডা. মাহমুদুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

এলজিইডির আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ খাতের অর্থায়নে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০০ মিটার কার্পেটিং এবং ৪৮ মিটার ঢালাই কাজ চলমান রয়েছে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে সড়কটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!