মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ‘২৬) বেলা ২টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত মাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাড অপস্) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মোঃ সাইফুল আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।

সাইবার অপরাধ প্রতিরোধ; মাধ্যমিক পর্যায়ের স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠন ও কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন, প্রশিক্ষণ, সচেতনতামূলক কন্টেইন তৈরি ও সম্প্রচার করা, আইসিটি শিক্ষকদের মধ্যেমে: ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, অনলাইন মনিটরিং জোরদার, এআই জেনারেটেড তথ্য ও কন্টেইন চিহ্নিতকরণ, আমলযোগ্য অপরাধ দ্রুত আইনের আওতায় আনা, সিভিল প্রটেকশন ফোর্স তৈরি করা। আইসিটি ও ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য জেলার মোট ১৩১টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত ও আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে তদারকিকরণ, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্তকরা, ইনোভেশন হাব ও নতুন নতুন কন্টেইন ধারণা সংগ্রহ ও মূল্যয়ন করা,।

সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!