বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

ইংরেজি নব-বর্ষের প্রথম দিনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে ৫০টি বই প্রদান করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

ইংরেজি নব-বর্ষের প্রথম দিনে পাঠ্য পুস্তক দিবস ও বই উৎসবের দিনে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৫০টি বই প্রদান করলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (১ জানুয়ারি) বেলা ১২টায় তিনি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান। এসময় এমপি রবি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে রক্ষিত মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত ছবি ঘুরে ঘুরে দেখেন এবং কিছু সময় সেখানে অতিবাহিত করেন। পরে তিনি মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে ৫০টি বই বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান আজিজুল আলম দ্বীপ’র কাছে হস্তান্তর করেন। মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৫০টি বই থেকে পাঠক দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ও বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানতে পারবে।’

বই প্রদানকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!