
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০ টায় তুফান কনভেনশনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা। সভার শুরুতে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।
বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব।
পরিচিতি পর্বে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ নিজেদের পরিচয় প্রদান করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই কমিটির প্রধান লক্ষ্য।
সভায় সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সহ-সভাপতি মুর্শিদা আক্তার ও মোঃ রেজাউল করিম, সদস্যবৃন্দ আবদুল ওহাব আজাদ, জি.এম. নাজমুল আরিফ, মোঃ শহিদুর রহমান, এড. মুহাম্মদ মুনির উদ্দীন, মোঃ নাজমুল হক, শেখ নাজমুল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সভা শেষে রাতে শহীদ মিনারে পুষ্পার্পণ করা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়।