সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরের নেতৃত্বে গোপালগঞ্জের বাজার মনিটরিং  দেবহাটায় ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন আদালতের নির্দেশ অ মা ন্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দ খ ল চে ষ্টা র অ ভি যো গ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমধর্মী নৌকা র‌্যালি অনুষ্ঠিত কদমতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন চাঁ দা র দা বি তে নিলামে ক্রয়করা বেতনা নদী খননের মাটি পরিবহনে বাধার সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৪ ফেব্রুয়ারি জাতীয় সুন্দরবন দিবস ঘোষনা ও পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত গোপালগঞ্জে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

দেবহাটায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে জামায়াতের স্বাগত র‌্যালী

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াতের স্বাগত র‌্যালীর আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী ‘২৬) বিকাল ৫টায় উপজেলার পারুলিয়া বাজারে এ স্বাগত র‌্যালী করা হয়। এ স্বাগত র‌্যালীতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুর গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহারাব হোসেন, সেক্রেটারী রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রটারী আব্দুর রাজ্জাক, পারুলিয়া সেড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

বক্তরা বলেন, আমরা বিগত রমজান মাসে এভাবে রমজানের স্বাগত জানাতে পারিনি। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে হাজির হয়েছে। রমজান মাসের অনেক মর্যাদা আল্লাহ তায়ালা এ মাসে কুরআন নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। কুরআন নাজিলের মাসে কুরআন পড়ুন, কুরআন বুঝুন, আল কুরআনের সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্য আত্মনিবেদন করুন।

বক্তরা আরো বলেন, রমজানে রোজাদাররা যাতে সুস্থভাবে রোজা রাখতে পারে সেজন্য এলাকার ধর্মীয় পরিবেশ সুন্দরভাবে সংরক্ষণ করুন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় হোটেল রেষ্টুরেন্ট বন্ধ রাখুন। নতুন সরকারের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখুন মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে তাদের পণ্য নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে মাহে রমাদানের রোজা পালন করতে পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানান। যদি দ্রব্যমূল্য সহনীয় না রাখতে পারেন তাহলে সকল জনতাকে সাথে নিয়ে জনতার ঐক্য দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!