শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশনা জারি করেছে। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সভায় সভাপতিত্বে করেন আবু তাহর মোঃ মাসুদ রানা। সভার শুরুতেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২১ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্কুল ও প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচি গ্রহণ করে দিবসটি উদযাপন করবে। এ উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা পাঠ, নান্দনিক হাতের লেখা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হবে। এছাড়া ঢাকা পিটিআই-তে আলোচনা সভা এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, সাতক্ষীরা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস ২০২৬ এর কর্মসূচি সমূহ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!