বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

বিশ্বের মধ্যে বাংলাদেশ-ই বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারী ২০২০) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন এবং বই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সব চেয়ে বড় উদ্যোগ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। জননেত্রী শেখ হাসিনার এই সাহসী উদ্যোগ বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ-ই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে।

এমপি রবি উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানান।’ ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অতিঃ দাঃ) প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, মো. আনোয়ার কবির প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের নবম শ্রেণি, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!