বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয়ের দাবিতে সাতক্ষীরায় কর্মসূচি

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
‘নীরব বন, নীরব আমরা নয়’ স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীরা মানববন্ধন ও পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ‘২৬) সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সুন্দরবন থেকে জলদস্যু কার্যক্রম বন্ধ করার আহ্বানও জানান অংশগ্রহণকারীরা।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, দেশ বাঁচবে। তাই ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।
জেনারেল সেক্রেটারি এসএম বিপ্লব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন দিবস পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও মেলেনি। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমাদের স্পষ্ট দাবি দ্রুত এই দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ। বন ধ্বংস হলে উপকূলীয় মানুষের জীবন বিপন্ন হবে। তাই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কঠোর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনের পর একটি পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরার বিভিন্ন ইয়ুথ সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষা মানেই দেশের পরিবেশ, উপকূলীয় মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা। এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!