বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সাতক্ষীরায় ভোট গ্রহণের আগে সেনা টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি সংসদীয় আসনের সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পসহ এর আওতাধীন উপজেলার ক্যাম্পগুলোর টহল দলের সদস্যরা জেলার বিভিন্ন হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান সহ এলাকার লোকজনদের সঙ্গে কথা বলছেন। এসময় ভোটারদের মনে আস্তা ফেরাতে ভোট কেন্দ্রে যেতে কোন বাধা -বিপত্তি বা হুমকি -ধামকি আছে কিনা সে বিষয়ে তাদের কাছে খোঁজখবর নিচ্ছেন। একই সাথে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটারদেরকে তথা জনগণকে উৎসাহিত করা হচ্ছে।

সদর উপজেলার ধুলিয়ার এলাকার ইউনুস আলী দেশ টাইমসকে জানান, এলাকায় সাধারণ ভোটারদের মাঝে নানা ধরনের সংশয় কাজ করছিল। তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, এসব বিষয় নিয়ে তারা চিন্তিত ছিল। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সাধারণ জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে আশ্বস্ত করায় মানুষের মন থেকে ভীতি দূর হয়ে গেছে। এই এলাকার মানুষ এখন ভোটদানে উৎসাহিত হয়েছে।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ দেশ টাইমসকে জানান, আমাদের টহল দলের সদস্যরা ভোট কেন্দ্র সমূহে যাচ্ছে। টহল জোরদার করেছে এবং একই সাথে মানুষের মনে যাতে কোনো ভয় ভীতি না থাকে সেজন্য এলাকাবাসীর সাথে কথা বলছে। কেউ তাদের হুমকি দিচ্ছে কিনা জানতে চাচ্ছে। কেউ হুমকি পেলে যাতে নিকটস্থ ক্যাম্পে জানায় সে বিষয় অনুরোধ করছে টহল দলের সেনা সদস্যরা।

তিনি বলেন, ভোট গ্রহণের আগে আমাদের সেনা সদস্যদের টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে বলে আমাদের বিশ্বাস। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!