বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী  ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির  (বিএমজেপি)মনোনীত প্রার্থী  রুবেল গাইন।

শনিবার (৭ ফেব্রুয়ারি ‘২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম চালিয়ে আসছিলাম।

ইতোমধ্যে নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে। কিন্তু সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) এর সাধারণ ভোটার এবং উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সাথে সাতক্ষীরা-৩ আসনের জনপ্রিয় এবং গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক স্বতন্ত্র প্রার্থী ডা: শহীদুল আলমের পক্ষে সমর্থন দিচ্ছি।

তিনি আরো বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমার নেতাকর্মীদের জানাতে চাই আপনারা কোনভাবেই মন খারাপ করবেন না। বৃহত্তর স্বার্থে আমার এই ক্ষুদ্রতম ত্যাগটিকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে মনে করি। আমার এই ত্যাগে কেউ বিভ্রান্ত হবেন না। বিগত সময়ে যে ভাবে আমি আমার আসনের সাধারণ মানুষের সাথে মিশে থেকেছি আগামীতেও সেইভাবে মিশে থাকবো। সাধারণ ভোটারদের কল্যাণে কাজ করে যাবো। সাথে সাথে আমার সকল নেতাকর্মীরা অবশ্যই গরিবের ডাক্তার খ্যাত ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

রুবেল গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের গাইন এর ছেলে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!