বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আব্দুর রউফের নির্বাচনী পথসভা  ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার ধানের শীষ প্রার্থী হাবিবের  ধানের শীষের গণজোয়ার ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে, বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ- আব্দুর রউফ গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অন্যায় কঠোর হাতে দমন করা হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করলেন যুব উন্নয়ন কর্মকর্তারা ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- মামুনুল হক

তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করলেন যুব উন্নয়ন কর্মকর্তারা

✍️আলী মুক্তাদা হৃদয়📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস সোমবার (০২ ফেব্রুয়ারি ‘২৬) পরিদর্শন করেছেন সাতক্ষীরা যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক।

পরিদর্শনকালে উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস বলেন, “একটি সংগঠনকে সফলভাবে পরিচালনা করতে হলে সুশৃঙ্খল কর্মপরিকল্পনা, স্বচ্ছ নেতৃত্ব ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুব সমাজের স্বার্থে লক্ষ্য নির্ধারণ, নিয়মিত প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করাই মূল চাবিকাঠি।”

এসময় তারুণ্যে যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হারুনার রশিদ, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আবু জাহিদ, মোঃ শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিথিরা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যুবদের উদ্যোগে সৃজনশীল ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলকে উৎসাহিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!