বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

সাতক্ষীরা সদর হাসপাতালে অক্সিজন সিলিন্ডার ও স্বাস্থ্য সেবা উপকরণ প্রদান

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

কোভিড-১৯ মোকাবেলায় বিদেশ পড়ূয়া বাংলাদেশী শিক্ষার্থীদের অর্থায়নে সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানউন্নয়নে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সেবা উপকরণ প্রদান করা হয়েছে।

“বাঁচার লড়াই” সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ৪ টি ৬৫ লিটারের অক্সিজন সিলিন্ডার, বড় সাইজের ২০ টি স্টান্ড ফ্যান, ১০টি বেড এবং বেডের সাথে ১০টি লেকার, ১০টি স্যালাইন স্টান্ড প্রদান করা হয়।

এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় জুম মিটিং এর মাধ্যমে অক্সিজন সিলিন্ডার ও স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ড. মোহাঃ আনোয়ার হোসেন হাওলাদার।

সাতক্ষীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকতের সভাপতিত্বে জুম মিটিংয় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত ও এই স্বাস্থ্য সেবা উপকরনের সম্বয়ক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

প্রধান অতিথি বলেন, বিদেশ শিক্ষাগ্রহণ করতে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের মানুষের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের মতে এভাবে সকলকেই এগিয়ে আসতে হবে ও সচেতন থাকতে হবে। তাহলে এই করোনা মহামারির কবল থেকে আমরা মুক্ত থাকতে পারবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!