শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল প্রায় ৩ হাজার রোজাদার ব্যক্তিদের সাথে ইফতার করলেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অ ভি যা ন সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জ ব্দ দেবহাটায় দু্ইশত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের  পরকিয়া ও যৌ তু কে র দাবিতে স্ত্রীকে নি র্যা ত ন! আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বি রু দ্ধে মা ম লা টেকসই বাঁধ না থাকায় ইছামতি নদী গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড  সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী ‘২৬) সন্ধ্যায় সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া ২ও ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে সেকেন্দ্রা মোড়ে পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। 

নির্বাচনী পথভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
পারুলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী পথভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন ইদ্রিস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!