মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু পাটকেলঘাটা ওভারব্রিজ আধুনিক বাসস্ট্যান্ড ঘোষণার দাবি তুঙ্গে

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ প্রতিদিনই পরিণত হচ্ছে যানজটের কেন্দ্রবিন্দুতে। ইজিবাইক ও মাহিন্দ্রার অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী, এমনকি অ্যাম্বুলেন্সও আটকে যায় ঘণ্টার পর ঘণ্টা। দূরপাল্লার ট্রাক ও পরিবহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়িক ক্ষতিও হচ্ছে চরমভাবে।
স্থানীয়দের অভিযোগ, ওভারব্রিজের পাশে রোডস অ্যান্ড হাইওয়ের খালি জায়গা থাকলেও সেটি ব্যবহার না করে ব্রিজের ওপরই অনিয়ন্ত্রিত স্ট্যান্ড বসানো হয়েছে। অথচ এ স্থানকে সরকারিভাবে কোনো বাসস্ট্যান্ড হিসেবে ঘোষণা করা হয়নি। অভিযোগ রয়েছে, জন্মলগ্ন থেকেই পরিবহন সেক্টর নিয়ন্ত্রণের নামে এখান থেকে অবৈধ অর্থ প্রশাসনসহ শ্রমিকদের পকেটে যায়।  
এদিকে সম্প্রতি পাটকেলঘাটা থানাও ভাড়া করা ভবনে শাকদাহ নামক স্থানে পরিচালিত হচ্ছে। অথচ সৃষ্টির পর এ মহাসড়কের পাশেই কার্যক্রম চালানোর কথা ছিল। বর্তমান থানার কার্যক্রম গুটিয়ে নেওয়ায় স্থানীয়দের কাছে এটি প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফলে সাতক্ষীরার তালা উপজেলার বঞ্চিত পাঁচটি ইউনিয়নের মানুষ এখন একটাই দাবি তুলেছেন – সরকারিভাবে ঘোষিত হতে হবে পাটকেলঘাটার ওভারব্রিজ বাসস্ট্যান্ড।  
কপোতাক্ষ নদের ব্রীজ পার হয়েই মাত্র ৫০ গজের মধ্যে এ অঘোষিত বাসস্ট্যান্ড পরিচালিত হয়। এপ্রোজ বাঁধের বা মহাসড়কের নিচ দিয়ে পাটকেলঘাটা থানা সদরের উপর দিয়ে জেলা শহরে মিলিত হয়েছে। তাছাড়া এ সড়কের নিচ দিয়ে বয়ে যাওয়া রাস্তা সাতক্ষীরা জেলার আশাশুনি ও খুলনা জেলার পাইকগাছার সাথে সরাসরি সম্পৃক্ত। একইসাথে পাটকেলঘাটা থানার খলিষখালী ও তালা উপজেলার মাগুরা, জালারপুর, খেশরা এবং খুলনার কপীলমুনি এ বাসস্ট্যান্ড থেকে সহজে যোগাযোগ স্থাপন করে। অনুমতি না থাকলেও নিচের রাস্তা বা থানা সদর থেকে মহাসড়কে উঠতে অবৈধ সংযোগ রয়েছে, যা সব সময় চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।  
পাটকেলঘাটাবাসীর মতে, একটি নির্দিষ্ট বাসস্ট্যান্ড হলে জরুরি সেবা দ্রুত পৌঁছাবে, ব্যবসায়িক পরিবহন হবে সহজ, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। প্রতিদিনের এই বিশৃঙ্খলা শুধু স্থানীয় সমস্যা নয়, বরং আঞ্চলিক সংকট। তাই স্থানীয়দের জোর দাবি – সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ঘোষণা করে, যাতে দীর্ঘদিনের বঞ্চনা দূর হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!