চলে গেলেন প্রায়ত সংবাদিক সুনীল ব্যানার্জীর স্ত্রী শিখা ব্যানার্জী
✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
১০৪
বার পড়া হয়েছে
এক সময়কার জনকণ্ঠের ক্রাইম রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক প্রায়ত সুনীল ব্যানার্জীর স্ত্রী কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা শিখা ব্যানার্জী পরোলেক গমন করেছেন।
সোমবার (২৬জানুয়ারি ‘২৬) দুপুর ১২টায় রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত পরকিনসন রোগে ভুগছিলেন। তার একমাত্র সন্তান সাংবাদিক শুভাশিস রাজধানীতে সাংবাদিকতার সাথে জড়িত।তিনি প্রথম আলোর সাংবাদিক কল্যান ব্যানার্জী ও ৭১টিভির সাংবাদিক বরুণ ব্যানার্জীর বড় বউদি। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতালে) দান করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।