বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কেন্দ্রের সরকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করতে যাচ্ছে, তা এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন। তিনি বলেন, বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যেই ২৪০টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে চলে গিয়েছে এবং সবাই আশা করছে দলটি থ্রি-ফোর মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবে।

শনিবার (২৪ জানুয়ারি ‘২৬) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের  জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে এবং স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে এমপি হিসেবে দায়িত্ব পালনকালে এ অঞ্চলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম।এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!