বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

কপিলমুনি ও কানাইদিয়া মানুষের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: তালায় সাবেক এমপি হাবিব 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা  ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ‘২৬) বিকেলে হরিহরনগর বাজার ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব।  
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে পাইকগাছার কপিলমুনি ও তালা উপজেলার কানাইদিয়া মানুষের যোগাযোগের জন্য কপোতাক্ষ  নদীর উপর ব্রিজ নির্মাণ করবো। এছাড়া তালা থেকে খেশরা আসার পথে টিআরএম বেইলি ব্রিজ পুনর নির্মাণ করব। 
তালা থেকে খেশর অনেক দূরবর্তী হওয়ায় এখানে একটি হাসপাতাল নির্মাণ করার জন্য সংসদে উত্থাপন করব। বিএনপি ক্ষমতায় গেলে  মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে  নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে। 
তিনি আরো বলেন, আমি হাবিবুল ইসলাম হাবিব আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি নির্বাচিত হতে পারলে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধ্বনি, গরিব, সাধারণ মানুষের আমার সাথে দেখা করতে হলে কোন দালাল ধরা লাগবে না, কোন ধরনের পিএর কাছেও যাওয়া লাগবেনা, যেকোনো সময় আপনারা আমাকে সরাসরি দেখা করতে পারবেন।
নির্বাচনীয় জনসভায় খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!