বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সাতক্ষীরায় সাংবাদিকর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, কৃষি বিভাগকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামর ওপর নকল সার সিন্ডিকেটের হোতা ইউপি সদস্য মাজেদ গাজী কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ‘২৬) বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বাংলা ভিশনের আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, আরটিভির প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এনটিভির এস.এম জিনাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডিবিসির বেলাল হোসাইন, স্টার নিউজের গাজী ফারহাদ, কৃষক কাশেম শেখসহ আরও অনেকে। এতে অংশ নেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে ২৬টির বেশী ভেজাল নকল সারের গোডাউন গড়ে তুলেছেন কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বিএসডিসি ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স একাই পরিচালনা করছেন এই সিন্ডিকেটের মাফিয়া। নকল ও ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে মাজেদ গাজী অতর্কিত ভাবে হামলা চালিয়ে যমুনা টিভির ক্যামেরা ও মাইক্রোফোন ভাংচুর করা হয়।

মানববন্ধনে বক্তারা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, শুধু ভেজাল নকল সার জেলায় সরবরাহ নয়, সরকারি সার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে। কৃষি বিভাগ সরাসরি এই সিন্ডিকেটের সাথে জড়িত। আশাশুনি কৃষি কর্মকর্তা ওই অঞ্চল নিয়ন্ত্রণ করছে এই ভেজাল কান্ড। গত ১৫ জানুয়ারি সাংবাদিকের উপর হামলা চালালেও নকল ভেজাল সার সিন্ডিকটর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি কৃষি বিভাগ। কৃষি বিভাগের ছত্রছায়ায় প্রতারিত হচ্ছে কৃষকরা।

বক্তারা এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও সহযোগীদের গ্রেপ্তার ও নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হলে জেলার কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!