
সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব সাতক্ষীরা-এর সম্পাদক এম কামরুজ্জামান-এঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর 01740568020 হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাক হওয়ার পর ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন পরিচিতজনের কাছে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিক এম কামরুজ্জামান জানান, হঠাৎ করে একাধিক পরিচিত ব্যক্তি ফোন করে টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অবগত হন। তিনি স্পষ্টভাবে জানান, উক্ত নম্বর থেকে পাঠানো কোনো ধরনের আর্থিক অনুরোধ বা বার্তা তার দ্বারা প্রেরিত নয়।
ঘটনার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সকলকে এ ধরনের প্রতারণামূলক মেসেজে সাড়া না দেওয়ার এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং আর্থিক অনুরোধ পাওয়ার ক্ষেত্রে সরাসরি ফোন করে যাচাই করা অত্যন্ত জরুরি।