শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি মনোনীত ধানেরশীষর প্রার্থী হাবিবের

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের বিএনপি মনোনীত ধানেরশীষর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এবং আল্লাহতায়ালা যদি আমাকে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে এই কলায়োতে একটি মিনি স্টেডিয়াম, একটি বাইপাস সড়ক, অবহেলিত রাস্তাঘাটর উন্নয়ন এবং যেহেতু সীমান্তবর্তী এই অঞ্চলের মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবো।

শুক্রবার (২৩ জানুয়ারি ‘২৬) বিকালে কলারোয়া উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্যে ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও কলারোয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

জনসভায় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন। সভাস্ললে দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে শ্লোগানে এসময় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!