বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক জিয়ার দেশ গড়ার সুযোগ করে দিন: কাজী আলাউদ্দিন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

অপেক্ষা শেষ শুরু হল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ‘২৬) বিকাল ৪ টায় ধানের শীষে ভোট চেয়ে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনী প্রচারণা সমাবেশে কাজী আলাউদ্দিন বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সদ্য প্রয়াত সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন তারই উত্তরসূরি বর্তমান বিএনপি’র সভাপতি ও চেয়ারপারসন তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে দেশকে এগিয়ে নিতে তিনি মাঠে নেমেছেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা ,ক্রীড়া ,পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এসে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক জিয়ার দেশ গড়ার সুযোগ করে দিবেন।

তিনি আরও বলেন, বিগত ২০০১ সালে সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়ে এ অঞ্চলে অনেক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট ,কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ,মসজিদ, বিদ্যুৎ সহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে কান দিবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতন কারীদের স্থান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোন উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরি লুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তি চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

জনসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, কৃষ্ণনগরের সেক্রেটারী আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি’ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধানেরশীষ এর প্রথম জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধানেরশীষ প্রতিকের হ্যান্ডবিল ভোটার সাধারণের নিকট পৌছে দেন এবং এলাকার উন্নয়ন আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানেরশীষ এর ভোট চান সাবেক সংসদ কাজী আলাউদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!