বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ‘২৬) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী, তাদের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে। তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, প্রার্থীরা হলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. ইজ্জতুল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম (ডাব)।

প্রতীক বরাদ্দের পর ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা ও কলারোয়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি সবার দোয়া কামনা করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জতুল্লাহ বলেন, মাদকমুক্ত তালা ও কলারোয়া গঠন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন।

জানাগেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় তালা উপজেলার বিদে হাইস্কুল মাঠে জনসভার মাধ্যমে দাঁড়িপাল্লার প্রচার কার্যক্রম শুরু হবে।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় ফুলবাড়িয়া হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে ধানের শীষের প্রচার কার্যক্রম শুরু হবে।

এদিকে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, দল-মত নির্বিশেষে এলাকার মানুষ ধানের শীষে ভোট দেবেন বলে তিনি আশাবাদী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!