বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুর রউফ।

বুধবার (২১ জানুয়ারি ‘২৬) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতীক পাওয়ার পর মো. আব্দুর রউফ বলেন, দীর্ঘ ১৮ বছর পরে তিনি একটি নির্বাচন অংশ নিতে যাচ্ছেন। আগামীকাল থেকে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ভোটাররা ভোট দিতে আগ্রহী হয়ে আছেন। তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের বাসিন্দা হিসেবে এলাকাবাসীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ বিজয়ী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচনী পরিকল্পনার বিষয়ে তিনি জানান, “ ইতিমধ্যে তারেক রহমান জনকল্যাণকেন্দ্রিক এই আট দফা পরিকল্পনা তুলে ধরেছেন। এতে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসাসেবা, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজসহায়তা সহজ করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্থার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সহায়তা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ বিজয়ী হবে-ইনশাআল্লাহ। এসময় সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!