
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরি জেলা হিসেবে ঘোষণা করায় অন্তবরতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস ও সাতক্ষীরার কৃতি সন্তান মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সদস্য সদস্যবৃন্দ।
উল্লেখ্যঃ ভৌগোলিক গুরুত্ব, জনসংখ্যা, রাজস্ব আয়, কৃষি, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়নের মানদ- বিচার করে সাতক্ষীরা জেলাকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার ফলে এই দক্ষিণা-পশ্চিমঞ্চলের সীমান্তবর্তী ২২ লাখ সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।