শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ‘২৬) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের পিছনে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের আলাদা ওযু ও নামাজের ব্যবস্থা থাকবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপ্ংকর কুমার, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় দোয়া পরিচালনা করেন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!