বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সুন্দরবনে হরিণ মা রা র ফাঁ দ সহ তিনজন আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা ফাঁদসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৯ জানুয়ারি ‘২৬) দুপুরে সুন্দরবনের সংরক্ষিত এলাকা সন্ন্যাসীর খাল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার কয়রা থানার গোলখালী গ্রামের গণি মোড়লের ছেলে এনামুল মোড়ল (৩০), আনারুল ইসলাম (৩২) ও একই গ্রামের আলাউদ্দিন ঢালীর ছেলে মেহেদী হাসান (২৮)।

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, ফরেস্টার কামাল হোসেন, এফজি পলাশ কুমার, বিএম মোঃ মোস্তফা ও অন্যান্য স্টাফের সমন্বয়ে এলাকায় ফুট পেট্রলিং এর সময় হরিণ ধরার ছিটকে ও মালা ফাঁদ পাতা অবস্থায় ঘটনাস্থল থেকে তিনজন আসামিকে আটক করা হয়। এসময় কাঁকড়া ধরার নিষিদ্ধ আটন, একটি ডিঙ্গি নৌকা, অন্যান্য মালামাল জব্দ করা হয়।  

সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, কাঁকড়া ধরার নিষিদ্ধ সময়ে সুন্দরবনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অবৈধভাবে ফাঁদ পাতার অপরাধে বনআইনে মামলা দিয়ে আসামীদের কয়রা বন আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!