মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

তালা পাটকেলঘাটার খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী ‘২৬) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইদ্রীস আলী খাঁনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। 
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম আল্লামা আসয়াদুজ্জামান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা মুফতি ইয়াছিন আলম খাঁন  ও মাওলানা ইলিয়াস হোসেন খাঁন প্রমুখ। মাদরাসার নির্মাণ কাজ সম্পন্ন করতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালা করেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম আল্লামা আসয়াদুজ্জামান (দা: বা:)। দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসার নির্মাণ কাজের সকলকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় খোরদো জামিয়া সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!