শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র)এঁর ৬২তম ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুৃষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

হযরত খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) এর ৬২তম বার্ষিকী ওরছ শরীফ উপলক্ষে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী-২৬) সকাল ১০টায় নলতায় পাক রওজা শরীফ প্রাঙ্গনে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহফুজুল হক এর সভাপতিত্বে ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, এনামুল হক, আলহাজ্ব আব্দুল মালেক প্রমুখ।বক্তারা বলেন, খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একজন ক্ষণজন্মা মনিষী। তিনি শিক্ষক থেকে শিক্ষা বিভাগের সর্ব উচ্চ পদে তার কর্ম জীবন শেষ করেন। খাঁন বাহাদুর আহছানউলা (র.) জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবায় কাজ করে গেছেন। তিনি বেঁচে থাকাকালীন নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে মানবকল্যাণে অনেক উন্নয়ন করে গেছেন। তিনি আধুনিক শিক্ষার রূপকার ছিলেন। তিনি ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’র উদ্দেশ্য নিয়ে মিশন তৈরি করে ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শাখা মিশনের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!